সিলেট , ,

সিলেটে সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ৫ যুবদল নেতাকে বহিস্কার

News Room
প্রকাশিত November 27, 2024, 10:33 AM
সিলেটে সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ৫ যুবদল নেতাকে বহিস্কার

সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ দলীয় পদ থেকে ৫ যুবদল নেতাকে বহিস্কার

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার অধীনস্থ ৫টি থানা কমিটির বিভিন্ন পদে দায়ীত্বশীল ৫জন নেতাকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় পদ থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর)  বিকেলে দলীয় কার্যালয়ে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল হক মুমিন-এর সভাপতিত্বে কার্যকরী কমিটির জরুরী সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উক্ত সভায় সিলেট জেলা যুবদলের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সিলেট জেলা যুবদলের সভাপতি এ্যাডভোকেট মোমিনুল ইসলাম মুমিন ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ স্বাক্ষরিত পত্রিকায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সিলেট সদর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, ওসমানীনগর উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ লিপন, বিয়ানীবাজার উপজেলা যুবদলের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক রুহুল আমিন এবং গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক জামাল উদ্দিনকে দলের গঠনতন্ত্র অনুযায়ী শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত থাকা এবং দলীয় পদ-পদবী ব্যবহার করে নিজেদের স্বার্থসিদ্ধি হাসিল করার বিস্তর অভিযোগ পাওয়ায় একাধিকবার সতর্ক করার পরও তাদের পক্ষ থেকে সন্তোষজনক জবাব না দেওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার কার্যকরী কমিটির জরুরী সভায় উক্ত নেতাদের দলীয় প্রাথমিক সদস্য পদসহ সকল প্রকার কার্যক্রম থেকে স্থায়ীভাবে বহিস্কার করে, বহিষ্কারের চিঠি তাদের নিজ নিজ ঠিকানায় নোটিশ প্রদান করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। অদ্য থেকে যুবদলের বহিষ্কৃত নেতারা দলীয় কোন কর্মকান্ডে আর সম্পৃক্ত হতে পারবেন না বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া সিলেট জেলা যুবদলের আওতাধীন সকল ইউনিটের নেতৃবৃন্দকে তাদের সাথে কোনরূপ কর্মকান্ডে সংশ্লিষ্ট না থাকার জন্য অনুরোধ করা হয়। সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে পত্রিকা অফিস থেকে ফোন দিলে তিনি জানান বহিস্কৃত ব্যক্তিরা দলের নাম ব্যবহার করে কোনপ্রকার অনৈতিক কাজে জড়িত হলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখা এবং উপজেলা শাখার কমিটির নেতৃবৃন্দের উপর দায়ভার বর্তাবে না।

For more information

আরো দেখুন