স্টাফ রিপোর্টার: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাশকতা প্রতিরোধে চলমান কারফিউ মঙ্গলবারও ১৫ ঘন্টা শিথিল থাকবে।
আজ সোমবার (২৯ জুলাই) বিকেলে সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিলেট মহানগর এলাকায় কারফিউ শিথিল থাকবে।
কোটা সংস্কার আন্দোলন নাশকতায় রূপান্তরিত হলে গত ১৯ জুলাই দিবাগত রাত ১২টা থেকে সারাদেশে কারফিউ ঘোষণা করা হয। এরপর থেকে তা বহাল থাকলেও জনসাধারণের সুবিধার্তে বিভিন্ন সময়ে তা শিথিল রাখা হয়।
আজ সোমবারও কারফিউ সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত শিথিল করা হয়।
For more information
আরো দেখুন|