সিলেট , ,

সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে সিলেটে বিক্ষোভ মিছিল

News Room
প্রকাশিত October 14, 2024, 09:15 PM
সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে সিলেটে বিক্ষোভ মিছিল

আওয়াজ ডেস্ক: স্বৈরাচারী শেখ হাসিনার দোসরদের কর্তৃক লুটপাট, দখলবাজি, চাঁদাবাজি, মাদক সম্রাজ, ডাকাতি, দুর্নীতিকারী আওয়ামী লীগ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) বিকাল ৪টায় নগরীর কুমারগাঁও বাস টার্মিনালে এক বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আলিউর রহমান আলির সভাপতিত্বে ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আহাদ লিমনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাসনাত।
আরো বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক দুলাল রেজা, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাবেদ আহমদ, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন সায়েম, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক রুহুল আমিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ৩৮ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুল হক, যুবদল নেতা আব্দুর রাকিব, ইমরান খান সাদিক, জিতু হাসান, ছইদুল,খালেদ, কৃষক দল নেতা কুরবান আলী, সুমন রেজা, ফারুক আহমদ সুমন, আল-আমিন, কয়েছ আহমদ, সালেহ, ইউছুব, এমরান, শিপন, জালাল, ইরান, মুন্না, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য
আশিকুর রহমান আশিক, কামরুল রানা, সিয়াম আহমদ সায়েফ, মুরাদ, সুমন, জাবেদ, এমরান, তানভীর, রাসেল, জুম্মান, রাজীব, মহানগর ছাত্রদল নেতা রাহাত আল রাহিন, শাহ খুরুম ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা কামরুল ইসলাম, কাজী মাকসুদুল ইসলাম, ফারদিন, আহমদ শামিম, মামুনুর রশীদ, নিশাদ, মাহিন, কাজী নাসিম, আব্দুল সুলতান, ইমতিয়াজ, পারভেজ প্রমুখ।

 

For more information

আরো দেখুন|