সিলেট , ,

বাংলাদেশ ভ্রমণে কানাডা সরকারের উচ্চমাত্রার সতর্কতা জারি

News Room
প্রকাশিত September 20, 2025, 03:33 PM
বাংলাদেশ ভ্রমণে কানাডা সরকারের উচ্চমাত্রার সতর্কতা জারি

আওয়াজ ডেক্স:
বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের জন্য উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে কানাডা সরকার। বৃহস্পতিবার দেশটির সরকারি ওয়েবসাইটের ভ্রমণ বিভাগে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জানানো হয়।
খাগড়াছড়ি ও বান্দরবান ভ্রমণের ক্ষেত্রে ‘লাল সংকেত’ জারি করেছে কানাডা, যা সম্পূর্ণ নিষেধাজ্ঞার নির্দেশনা।
কানাডা সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে রাজনৈতিক কর্মসূচি, হরতাল-অবরোধ, সম্ভাব্য বিক্ষোভ ও সংঘর্ষের কারণে নিরাপত্তা পরিস্থিতি যেকোনো সময় অবনতি ঘটতে পারে। এ ধরনের পরিস্থিতির আগাম সংকেত নাও পাওয়া যেতে পারে। তাই ভ্রমণকালে কানাডার নাগরিকদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া পার্বত্য তিন জেলায় ভ্রমণ এড়ানোর জন্য বিশেষভাবে সতর্ক করে বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতা, অপহরন দিন দিন বেড়েই চলছে।

For more information

আরো দেখুন