সিলেট ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৭ হিজরি

ভারতের সিএএ আইনে ৩৬ বাংলাদেশিকে নাগরিকত্ব প্রদান

admin
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২৫, ১০:২৬ অপরাহ্ণ
ভারতের সিএএ আইনে ৩৬ বাংলাদেশিকে নাগরিকত্ব প্রদান

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সিএএ আইনে ৩৬ বাংলাদেশিকে নাগরিকত্ব প্রদান

সিএএ-এর আওতায় নাগরিকত্ব পেলেন ৩৬ জন বাংলাদেশি

ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর আওতায় বাংলাদেশ থেকে আগত মোট ৩৬ জন ভারতীয় নাগরিকত্ব লাভ করেছেন। এর মধ্যে ওড়িশা রাজ্যে ৩৫ জন এবং উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে একজন বাংলাদেশি নাগরিকত্ব পেয়েছেন।

ওড়িশা রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন নাগরিকদের হাতে সনদ তুলে দেওয়া হয়। এ সময় মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি বলেন, সিএএ আইন নির্যাতিত সংখ্যালঘুদের জন্য নিরাপত্তা ও আশ্রয়ের প্রতীক

সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, সদ্য নাগরিকত্ব পাওয়া ৩৫ জনই হিন্দু ধর্মাবলম্বী। এর ফলে ওড়িশায় এই আইনের আওতায় নাগরিকত্ব পাওয়া মানুষের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫১ জনে। বর্তমানে রাজ্যটিতে আরও প্রায় ১ হাজার ১০০টি আবেদন যাচাই-বাছাইয়ের পর্যায়ে রয়েছে।


নাগরিকত্ব পাওয়ার নিয়ম ও শর্তাবলী

২০২৪ সালের ১১ মার্চ থেকে কার্যকর হওয়া সিএএ বিধি অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে প্রবেশ করা অমুসলিমরা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন।

আসামের বিশেষ ঘটনা

আসামে প্রথমবারের মতো এই আইনের আওতায় এক বাংলাদেশি নারী ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছেন। শ্রীভূমি জেলার বাসিন্দা ৪০ বছর বয়সী এই নারী ২০০৭ সালে বাংলাদেশ থেকে ভারতে আসেন।

শিলচরের সাবেক ফরেনার্স ট্রাইব্যুনালের সদস্য ও আইনজীবী ধর্মানন্দ দেব জানান, চিকিৎসার প্রয়োজনে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে আসার সময় তাঁর স্থানীয় এক যুবকের সঙ্গে পরিচয় হয় এবং পরে তাদের বিয়ে হয়। এরপর তিনি ভারতেই বসবাস শুরু করেন এবং তাদের একটি সন্তানও রয়েছে।

ধর্মানন্দ দেব আরও জানান, ওই নারীকে নাগরিকত্ব আইন, ১৯৫৫-এর ৫(১)(সি) ও ৬বি ধারার অধীনে নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হয়েছে। এই ধারায় ভারতীয় নাগরিককে বিয়ে করা এবং টানা সাত বছর ভারতে বসবাস করা ব্যক্তিদের নিবন্ধনের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার সুযোগ রয়েছে।

For more information

আরো দেখুন