সিলেট , ,

শ্রীমঙ্গলে অভিযান সাড়ে ৮ লাখ টাকার চা-পাতা জব্দ

News Room
প্রকাশিত July 9, 2025, 01:52 PM
শ্রীমঙ্গলে অভিযান সাড়ে ৮ লাখ টাকার চা-পাতা জব্দ

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অনুমোদনহীন ভাবে চা-পাতা ব্যবসা পরিচালনা, বিভিন্ন ব্র্যান্ডের নামে প্যাকেটজাত করা এবং অবৈধভাবে চা-পাতা গোদামজাত করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এ সময় প্রায় সাড়ে ৮ লক্ষ টাকার ৪০ বস্তা চা-পাতা জব্দ করেছে চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার (৮ জুলাই) সকালে শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোড, স্টেশন রোড ও সোনারবাংলা রোডের কয়েকটি চা-পাতা বিক্রয় প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত।

এসময় অবৈধ ভাবে চা-পাতা মজুদ, বিএসটিআই অনুমোদনহীন বিভিন্ন ব্র্যান্ডের নামে প্যাকেটজাত এবং অনুমোদনহীন ব্যবসা পরিচালনা করার অপরাধে মৌলভীবাজার রোডের টুম্পা টেলিকম এন্ড টি হাউজের মালিক চিনু ভূষণ দাশকে ৫০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করেন বাংলাদেশ চা বোর্ডের ম্যাজিস্ট্রেট ও উপ-সচিব মোছাম্মৎ সাবিনা ইয়াসমিন।

এছাড়াও ওই প্রতিষ্ঠানের গোদামে অবৈধ ভাবে মজুদ করে রাখা ৪০ বস্তা চা-পাতা জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য ৮ লক্ষ ২২ হাজার টাকা।

For more information

আরো দেখুন

SYLAWAZ24/05/SabbirMotion