সিলেট , ,

ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্তে বাহবা পেয়েছি: সালেহউদ্দিন আহমেদ

Tareq Chowdhury
প্রকাশিত September 22, 2024, 11:16 PM
ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্তে বাহবা পেয়েছি: সালেহউদ্দিন আহমেদ

স্টাফ রিপোর্টার: মোহাম্মদ তারেক জাহান চৌধুরী

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘বৃহত্তর স্বার্থে এবং সর্বোচ্চ মহলের সিদ্ধান্তে ভারতে ইলিশ মাছ রপ্তানি করা হচ্ছে। ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্তে বাহবা পেয়েছি। অনেক জায়গা থেকে বলা হয়েছে ভালো সিদ্ধান্ত হয়েছে।’

আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘যে পরিমাণ ইলিশ রপ্তানি হচ্ছে, তা চাঁদপুর ঘাটের এক দিনের ইলিশও না। অনেক ভেবেচিন্তে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইমোশনাল (আবেগতাড়িত হয়ে) কথা বলে লাভ নেই।’

সূত্র: প্রথম আলো