সিলেট ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি

কানাইঘাট এসোসিয়েশন অব টরন্টো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

News Room
প্রকাশিত মার্চ ২৭, ২০২৬, ১২:১১ পূর্বাহ্ণ
কানাইঘাট এসোসিয়েশন অব টরন্টো  ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ঈদ আমাদের শিক্ষা দেয় ত্যাগ- সংযম ও ভ্রাতৃত্ববোধের .. ….ডলি বেগম

কানাডা অন্টারিও প্রদেশের সাবেক এমপিপি ও কানাডা অন্টারিও লিবারেল পার্টির এমপি প্রার্থী ডলি বেগম বলেছেন , ঈদ আমাদের শিক্ষা দেয় ত্যাগ, সংযম, ভ্রাতৃত্ববোধ এবং মানবতার যা আজকের বিশ্বে আরও বেশি প্রাসঙ্গিক।
আজ আমি গর্ব অনুভব করছি, কারণ আমরা প্রবাসে থেকেও আমাদের শিকড়, আমাদের সংস্কৃতি এবং আমাদের ঐতিহ্যকে হৃদয়ে ধারণ করে একসাথে মিলিত হতে পেরেছি। তিনি বলেন কানাইঘাট এসোসিয়েশন অব টরন্টো শুধু একটি সংগঠন নয় টরন্টো প্রবাসী কানাইঘাটের মানুষের ঐক্যের প্রতীক, এই ঐক্য অটুট রেখে এগিয়ে যেতে হবে। তিনি আরও বলেন কানাডা বিশেষ করে Ontario একটি বহুসাংস্কৃতিক, অন্তর্ভুক্তিমূলক এবং মানবিক মূল্যবোধে বিশ্বাসী সমাজ। এখানে আমরা ভিন্ন ভাষা, সংস্কৃতি ও বিশ্বাস নিয়ে একসাথে বসবাস করি, এই দেশের সরকার সবসময়ই প্রবাসীদের অবদানকে সম্মানের চোখে দেখে এবং তাদের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।

কানাইঘাট এসোসিয়েশন অব টরন্টো  ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
প্রবাসী বাংলাদেশিরা, বিশেষ করে সিলেট অঞ্চলের মানুষ, কানাডার অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। আমরা শুধু নিজেদের জন্য নয়, বরং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, নিরাপদ এবং সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তুলছি।
আমাদের উচিত নতুন প্রজন্মকে আমাদের ভাষা, সংস্কৃতি ও মূল্যবোধের সাথে পরিচয় করিয়ে দেওয়া, যাতে তারা তাদের শিকড় ভুলে না যায়। একই সাথে, আমরা যেন এই দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে, সক্রিয় নাগরিক হিসেবে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারি।
আজকের এই দিনে আমরা যেন প্রতিজ্ঞা করি আমরা একে অপরের পাশে থাকবো, মানবতার কল্যাণে কাজ করবো, এবং কানাডাকে আরও সমৃদ্ধ ও সুন্দর করে গড়ে তুলবো।

কানাইঘাট এসোসিয়েশন অব টরন্টো  ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
তিনি গত ২৪ মার্চ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ডেনফোর্থ রেডহট হোটেলের হলরুমে কানাইঘাট এসোসিয়েশন অব টরন্টো আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
এসোসিয়েশনের আহবায়ক এডভোকেট কামরুল ইসলামের সভাপতিত্বে, যুগ্ম আহবায়ক শরিফ উদ্দিন নাহিদ ও সিদ্দিক আহমেদ এর পরিচালনায় এবং ক্বারী আতিকুর রহমান এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যারিস্টার আরিফ হোসাইন, রাজনৈতিক ব্যক্তিত্ব মইন উদ্দীন চৌধুরী, লিবারেল পার্টি অন্টারিও স্ক্রারব্রো সাউথ ইষ্টের প্রেসিডেন্ট সৈয়দ আমিনুল ইসলাম , স্ক্রারব্রো সাউথ ওয়েষ্ট ফেডারেল লিবারেল রাইডিং এসোসিয়েশন এর পরিচালক মাহমুদা নাসরিন রুমা ,উপদেষ্টা মন্ডলীর সদস্য খলিল রহমান,আজির উদ্দীন ,হেলাল আহমেদ, সাংবাদিক রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার আব্দুল মোসাব্বির, জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো এর সাংগঠনিক সম্পাদক মনসুর আহমেদ, এডভোকেট তাজ উদ্দীন মাখন, গোয়াইনঘাট এসোসিয়েশন এর সেক্রেটারি আহমেদ মোস্তাকিন, মাসুক আহমেদ রুমেল,
বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক ইফতেখার আহমেদ শাওন, হাফিজ জয়নাল আবদিন , সদস্য
বদরুল হুসাইন, আলমগীর কবির ,পাবেল আহমেদ, হোসাইন আহমেদ, তাসনিম রহমান চৌধুরী, মাওলানা মুহি উদ্দিন, আমির উদ্দীন আকাশ , আব্দুর রহমান, জসিম উদ্দিন , মামুন আহমেদ, এমাজউদ্দীন খোকন, মাওলানা শামীম আহমেদ, সুহেল আহমদ, দেলোওয়ার হোসেন, জয়নাল আবেদীন প্রমুখ,
অনুষ্ঠানে এসোসিয়েশন এর কয়েকজন সদস্যদের বাবা ও মার মৃত্যুতে দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা নজির আহমদ।

For more information

আরো দেখুন