সিলেট , ,

সিসিকের সাবেক কাউন্সিলর মো. তৌফিক বক্স লিপন র‍্যাবের জালে

News Room
প্রকাশিত October 15, 2024, 05:20 PM
সিসিকের সাবেক কাউন্সিলর মো. তৌফিক বক্স লিপন র‍্যাবের জালে

স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগ নেতা মো. তৌফিক বক্স লিপনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।
র‍্যাব-৯ এর একটি টিম মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ২টায় সিলেট মহানগরের মিরাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় হত্যা ও নাশকতার কয়েকটি মামলা রয়েছে।
লিপন দক্ষিণ সুরমার কদমতলি এলাকার তসলিম বক্সের ছেলে।
র‌্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ২টার দিকে র‌্যাব-৯ এর একটি অভিযানিক দল মহানগরের কোতয়ালী থানাধীন মিরাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে সিসিকের ২৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগ নেতা মো. তৌফিক বক্স লিপনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার লিপিকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র‌্যাব।
বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর সিনিয়র মিডিয়া অফিসার এসএমপি মশিহুর রহমান সোহেল।

 

For more information

আরো দেখুন|