টাটা সাম্রাজ্য
টাটা গ্রুপের সম্পদের পরিমাণ ৩ হাজার ৮০০ কোটি রুপি। পৃথিবীর ছয়টি মহাদেশের ১০০টি দেশে এই ব্যবসায়ী গোষ্ঠীর কার্যক্রম রয়েছে। জ্বালানি, গাড়ি, প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, যোগাযোগসহ বিভিন্ন খাতে তাদের ব্যবসা রয়েছে। বিশ্বজুড়ে টাটা কোম্পানিগুলোয় কাজ করেন আট লাখ কর্মী।
বিশাল এই ব্যবসায়ী সাম্রাজ্য পরিচালনা করার দায়িত্ব পড়বে এখন নতুন নেতৃত্বের হাতে।
উত্তরাধিকারী কারা
সুনি কমিসারিয়াতের সঙ্গে বিচ্ছেদের পর নাভাল টাটা আবার বিয়ে করেছিলেন। তাঁর চেয়ে ২৬ বছরের ছোট ফরাসিভাষী সুইস নারী সিমোন ডুনেয়ারকে ১৯৫৫ সালে বিয়ে করে তিনি। সুপরিচিত সাজসজ্জার উপকরণ প্রস্তুতকারী কোম্পানি লাকমে পরিচালনা করতেন সিমোন। তাঁদের একমাত্র ছেলে নোয়েল টাটার জন্ম ১৯৫৭ সালে।
নোয়েল টাটার তিন সন্তান। মায়া, নেভিল ও লিয়া। টাটার যে পরম্পরা, এই তিনজন এর উত্তরাধিকার হবেন বলে মনে করা হচ্ছে।