সাদিকা জাহান চৌধুরী, জরুরি সংস্কার, মেরামত ও সঞ্চালন লাইন উন্নয়ন কাজের কারণে সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় বুধবার (৮ এপ্রিল) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন।
তিনি জানান, বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১১ কেভি লালাবাজার ফিডারের আওতাধীন তেলিবাজার, বদিকোনা, ভালকি, ভরাউট, লালাবাজার, নিজগাঁও, টেংরা, বেতসান্ধি, মুন্সীবাজার, ফরহাদপুর, কারাড়পাড়, গাঙ্গপাড়, মনোকুপা, আলমনগর, ছমিপুরসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে সাটডাউন চলাকালে সঞ্চালন লাইন সচল হিসেবে গণ্য হবে। তবে কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।
সাময়িক এ অসুবিধার জন্য নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে।