সিলেট ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

সিলেটে ভারতীয় চিনিসহ পুলিশের হাতে তিনজন গ্রেফতার

News Room
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২৪, ০৬:০৮ অপরাহ্ণ
সিলেটে ভারতীয় চিনিসহ পুলিশের হাতে তিনজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার: সিলেটে দুই লাখ টাকার ভারতীয় চিনিসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তিনজন। এসময় জব্দ করা হয়েছে একটি ডিআই পিকআপ।

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলামের গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪ ডিসেম্বর শাহপরাণ (রহঃ) থানাধীন খাদিম চা- বাগানের রাস্তায় চেকপোষ্ট চলাকালীন সময়ে রাত আটটার সময় সীমান্তবর্তী এলাকা থেকে আসা একটি পিকআপটি তল্লাশি করে ৩৬ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। এসময় জব্দ করা হয় একটি ডিআই পিকআপ। গ্রেফতার করা হয় তিনজনকে।

গ্রেফতারকৃতরা হলেন- গোয়াইনঘাট উপজেলার দক্ষিণ দেওয়ানেরগাঁও এলাকার মো. রাজু (১৮), একই এলাকার মো. জয়নাল আবেদীন (১৯) ও উপজেলার সাতপরিকান্দি গ্রামের মো. জিল্লুর রহমান (২৫)। তাদেরকে আদালতে প্রেরণ করা প্রক্রিয়াধীন।