স্টাফ রিপোর্টারঃ সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথর কোয়ারিতে বহুল আলোচিত চাঁদাবাজির মামলায় রিমান্ড আবেদন নামঞ্জুর করে তিনজনকে জামিন দিয়েছেন অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো: আবুল কাশেম।
আজ ২৫ মে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। অত্র মামলায় আসামীদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন এ মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মো. শাহ আলম।
মামলায় জামিন প্রাপ্ত আসামীরা হলো, আব্দুল্লাহ (২২), আসামি মো. সাইফ (২২), তায়েফ উদ্দিন (৫৫)। তাদেরকে লোভাছড়া বাগানবাজার ঘাট থেকে আটকের পর এ মামলা দায়ের করা হয়।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত রিমান্ড আবেদনের পাশাপাশি আব্দুল্লাহ, সাইফ ও তায়েফের জামিনের আবেদন শুনানী করেন। উভয় পক্ষের শুনানী শেষে আদালত রিমান্ড নামঞ্জুর করে আসামীদের পুলিশ রিপোর্ট পর্যন্ত জামিন মঞ্জুর করেন।
এর আগে, গত ১৮ মে সুইচ মাসুমকে চাঁদাবাজি মামলায় গ্রেফতার দেখানো হয়। তার জামিনের আবেদন শুনানী হয়নি। এর আগে মাসুমকে ১৪ মে একটি চোরাচালান মামলায় আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরন করেন।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাসুম আহমদের বিরুদ্ধে সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন থানায় চোরাচালানের অন্তত ১৯টি মামলা রয়েছে।
উল্লেখ্য, গত ১২ মে লোভাছড়া পাথর কোয়ারিতে চাঁদাবাজির সময় আব্দুল্লাহ (২২), মো. সাইফ (২২) ও তায়েফ উদ্দিন (৫৫) নামে তিনজনকে আটক করে পুলিশ। পরে, এ ঘটনায় মাসুম আহমদ ওরফে সুইচ মাসুম (৪০), মইনুল হক ওরফে (৪২), জয়নাল আবেদীন (৫৫), লিটন মিয়া (৪০), গোলাম আজম (৪২) এবং অজ্ঞাতনামা আরও ৭–৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
For more information
আরো দেখুন