নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেলেন নতুন ইউএনওরা
নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে বড় ধরনের এই রদবদলের ফলে নতুন ইউএনওদের হাতে ক্ষমতাও অর্পণ করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তাঁদের নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮’-এর সেকশন ১৪৪ অনুযায়ী কার্যক্রম পরিচালনার ক্ষমতা অর্পণ করা হলো।
সিলেট বিভাগের ১৪ উপজেলায় নতুন ইউএনও
সিলেট বিভাগের যে ১৪টি উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেওয়া হয়েছে, তাদের তালিকা নিম্নরূপ:
| জেলা | উপজেলা | নতুন ইউএনও |
| সিলেট | বালগঞ্জ | মো. মেহেদী হাসান |
| সিলেট | জকিগঞ্জ | মাসুদুর রহমান |
| সিলেট | কানাইঘাট | মো. মেহেদী হাসান শাকিল |
| সিলেট | জৈন্তাপুর | মোহাম্মদ গোলাম মোস্তফা |
| সিলেট | গোলাপগঞ্জ | আবিদা সিফাত |
| সিলেট | বিশ্বনাথ | উম্মে কুলসুম রুবি |
| হবিগঞ্জ | চুনারুঘাট | মো. জিয়াউর রহমান |
| হবিগঞ্জ | আজমিরীগঞ্জ | এস. এম. রেজাউল করিম |
| হবিগঞ্জ | হবিগঞ্জ সদর | ফাতেমা তুজ জোহরা সানিয়া |
| হবিগঞ্জ | লাখাই | সৈয়দ মুরাদ ইসলাম |
| হবিগঞ্জ | শায়েস্তাগঞ্জ | তানিয়া আক্তার |
| মৌলভীবাজার | কমলগঞ্জ | নাছরিন সুলতানা |
| মৌলভীবাজার | জুড়ী | মো. মারুফ দস্তেগীর |
| সুনামগঞ্জ | বিশ্বম্ভরপুর | আবদুল মতিন খান |
যোগদানের সময়সীমা
প্রজ্ঞাপনে নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে বদলি হওয়া কর্মস্থলে যোগদান করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে সেদিন বিকেল থেকেই বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।
For more information
আরো দেখুন