জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত ও ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে সিলেটের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটানো হবে এবং সিলেটের ন্যায্য হিস্যা আদায় করা হবে। শনিবার বিকেলে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামাত আমির সিলেটে – ছবিঃ ঈমানী ফটো জার্নালিস্ট
নদী ও বিমানবন্দর নিয়ে বড় পরিকল্পনা
: সিলেটের নদ-নদীগুলোর বর্তমান দুরবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডা. শফিক বলেন, সিলেটের নদীগুলো আজ দখল ও দূষণে কঙ্কালসার। আমরা ক্ষমতায় গেলে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নদীগুলোর স্বাভাবিক গতিপথ ফিরিয়ে আনবো। তিনি বলেন নদী আমাদের উপর রাগ করে কারন আমরা নদিকে বর্জ্য দিয়ে মেরেফেলছি । আমরা সুরমা কে প্রকৃত সুরমায় পরিণীত করব । ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর প্রসঙ্গে তিনি বলেন, এটিকে বর্তমানে নামেমাত্র আন্তর্জাতিক করে রাখা হয়েছে। পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে সব ধরনের এয়ারক্রাফট এখানে নামতে পারে না। আমরা একে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করবো এবং বন্ধ হয়ে যাওয়া ম্যানচেস্টার ফ্লাইটসহ নতুন নতুন আন্তর্জাতিক রুট চালু করবো।জামাত ক্ষমতায় গেলে এই ২টি বিষয় সমাধান করবে

সিলেটের বিভিন্ন আসনের জামায়েত সমর্থিত প্রার্থী-ছবিঃ ঈমানী ফটো জার্নালিস্ট
রেমিট্যান্স যোদ্ধা ও প্রবাসীদের জন্য বিশেষ ব্যবস্থা: প্রবাসীদের প্রতি অবহেলার কড়া সমালোচনা করে জামায়াত আমীর বলেন, প্রবাসীরা মারা গেলে তাদের লাশ দেশে ফেরাতে এখন যে ঠেলাঠেলি চলে, তা অত্যন্ত অসম্মানজনক ও মানবতাহীন ঘটনা । আমরা রাষ্ট্রীয় খরচে সসম্মানে প্রবাসীদের লাশ দেশে ফেরাবো। এমনকি কোনো প্রবাসী উপার্জন শুরু করার আগেই মারা গেলে তাঁর পরিবারের দায়িত্ব নেবে সরকার।
সুনামগঞ্জের হাওর ও কৃষি উন্নয়ন: সুনামগঞ্জের হাওর রক্ষা বাঁধ নিয়ে দুর্নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, ইঁদুরে বাঁধ কাটে না, বরং দুর্নীতির পেটে টাকা চলে যাওয়ার কারণেই বাঁধ ভেঙে কৃষকের স্বপ্ন ডুবে যায়। আমরা সুনামগঞ্জকে দেশের কৃষিখাতের প্রকৃত রাজধানী হিসেবে গড়ে তুলবো।

নিরাপত্তায় CRT
দুর্নীতি ও অর্থ পাচার রোধে কঠোর হুঁশিয়ারি: গত ১৭ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লক্ষ কোটি টাকা পাচারের তথ্য উল্লেখ করে ডা. শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, “কোনো পাচারকারী শান্তিতে ঘুমাতে পারবে না। পাচার হওয়া টাকা জনগণের টাকা, এই টাকা তাদের পেটের ভেতর থেকে বের করে এনে রাষ্ট্রের কোষাগারে জমা দেওয়া হবে।” তিনি প্রতিশ্রুতি দেন যে, জামায়াত ক্ষমতায় গেলে গত ৫৪ বছরের শোষণ ও দুর্নীতি ব্যবস্থার স্থায়ী অবসান ঘটানো হবে।
For more information
আরো দেখুন
সিলেট মহানগর জামায়াতের আমীর মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় ডা. শফিকুর রহমান সিলেটের ৬টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং সাধারণ মানুষের অধিকার ও সম্মান ফিরিয়ে দিতে ১১ দলীয় জোটের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান।আর জামাত আমির বলেন সিলেটের প্রতি আর বৈষম্য হবে না । সিলেটের মানুষদের কে তাদের অধিকার ফিরিয়ে দিবে জামায়েত সরকার ।

দাঁড়িপাল্লা
Summary
Article Nameসিলেটের আলিয়া মাদরাসা মাঠে জামায়াত আমীরের নির্বাচনী জনসভা: সিলেটের জন্য বড় প্রতিশ্রুতি
Descriptionসিলেটের ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে ১১ দলীয় জোটের জনসভায় ডা. শফিকুর রহমানের ভাষণ। ওসমানী বিমানবন্দর, নদী রক্ষা, প্রবাসীদের কল্যাণ ও অর্থ পাচার রোধে বড় ঘোষণা।
Author
sylheterawaz24.com
Publisher Name
sylheterawaz24.com
Publisher Logo