কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) বর্ডার গার্ড বাংলাদেশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আজ বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ বা সর্বাত্মক অবরোধ ঘোষণা করেছে কোটা সংস্কার দাবিতে আন্দোলনের প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বুধবার রাত ৮টার দিকে এ কর্মসূচির ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।
সারা দেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীদের এ কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। অভিভাবকদের উদ্দেশে আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, ‘অভিভাবকদের বলছি, আমরা আপনাদেরই সন্তান। আমাদের পাশে দাঁড়ান, রক্ষা করুন। এ লড়াইটা শুধু ছাত্রদের না, দলমত নির্বিশেষে এ দেশের আপামর জনসাধারণের।’
For more information
আরো দেখুন|