সিলেট ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ পেল নতুন পুলিশ সুপার

News Room
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ণ
সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ পেল নতুন পুলিশ সুপার

লটারি প্রক্রিয়ায় এসপি নির্বাচন চূড়ান্ত

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের মাঠ পর্যায়ের প্রশাসনিক কাঠামোতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার পুলিশ সুপারদের (এসপি) লটারির মাধ্যমে রদবদল করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই রদবদলের বিষয়টি নিশ্চিত করা হয় এবং জানানো হয় যে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারির মাধ্যমে এই এসপি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। লটারির সময় ভারপ্রাপ্ত আইজিপি ও ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ও প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সিলেট বিভাগের নতুন পুলিশ সুপারগণ

 

লটারির মাধ্যমে সিলেট বিভাগের চারটি জেলার নতুন পুলিশ সুপার হিসেবে যারা দায়িত্ব পেয়েছেন:

নতুন পদায়নপূর্বের কর্মস্থলনাম
হবিগঞ্জমানিকগঞ্জ জেলার পুলিশ সুপারইয়াছমিন খাতুন
সুনামগঞ্জপুলিশ ব্যুরো অভ ইনভেস্টিগেশন (পিবিআই)মোহাম্মদ জাকির হোসেন
সিলেটময়মনসিংহ জেলার পুলিশ সুপারকাজী আখতার উল আলম
মৌলভীবাজারনীলফামারির পুলিশ সুপারমোহাম্মদ বিল্লাল হোসেন

অন্যদিকে, সিলেট জেলা পুলিশ সুপার মাহবুবুর রহমানকে খুলনায় বদলি করা হয়েছে।


বদলি-পদায়নের স্বচ্ছ প্রক্রিয়া

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের সূত্র মতে, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেব্রুয়ারির প্রথমার্ধে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বদলি-পদায়নের উদ্যোগ নেওয়া হয়। এই প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রথমে অতীতে এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন এমন কর্মকর্তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল।

এরপর পুলিশ ক্যাডারের ২৫, ২৭ ও ২৮তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে একটি ফিট লিস্ট প্রস্তুত করা হয়। প্রধান উপদেষ্টার নির্দেশ অনুযায়ী সেই তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্য থেকে ম্যানুয়াল লটারির মাধ্যমে ৬৪ জনকে নির্বাচন করা হয় এবং তাদের জেলাওয়ারি পদায়ন চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

For more information

আরো দেখুন