সিলেট ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেট র‌্যাব-৯ এর অভিযানে স্বামী-স্ত্রী গ্রেফতার

News Room
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২৪, ০৪:০৯ অপরাহ্ণ
সিলেট র‌্যাব-৯ এর অভিযানে স্বামী-স্ত্রী গ্রেফতার

স্টাফ রিপোর্টার: সিলেটে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর অভিযানে হত্যা মামলায় স্বামী-স্ত্রী গ্রেফতার হয়েছেন। গ্রেফতারকৃতরা হলেন- গোয়াইনঘাট উপজেলার দ্বারীখেল গ্রামের সিরু মিয়ার ছেলে কালা মিয়া (৩০) ও কালা মিয়ার স্ত্রী সলিমা বেগম (২৮)।

আজ শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৯।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮ ডিসেম্বর রাত ৩টা ২০ মিনিটির সময় গোলাপগঞ্জ থানার হেতিমগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করা হয়। পরে তাদের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।