সিলেট ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেট নগরীর কাষ্টঘর থেকে মাদকসহ ২৫ জন আটক

News Room
প্রকাশিত জুলাই ১৩, ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ণ
সিলেট নগরীর কাষ্টঘর থেকে মাদকসহ ২৫ জন আটক

আওয়াজ ডেস্ক: সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) নগরীর কাষ্টঘর সুইপার কলোনিতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসহ ২৫ জনকে আটক করেছে।

শনিবার (১২ জুলাই) বিকেল ৫টায় কোতোয়ালি মডেল থানাধীন ওই এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানটি নেতৃত্ব দেন এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এবং অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অপারেশন) জনাব মোঃ মাসুদ রানা, পিপিএম-সেবা। অভিযানে এসএমপির বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অংশ নেন।

অভিযান চলাকালে আটক ব্যক্তিদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৯০ পুড়িয়া গাঁজা এবং ১৫৮ লিটার দেশীয় চোলাই মদ। এছাড়া উদ্ধার করা হয়েছে মাদক বিক্রয়লব্ধ ৫৭,০৫০ টাকা নগদ অর্থ।

পুলিশ জানায়, উদ্ধারকৃত সকল মালামাল জব্দতালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সিলেট মহানগর এলাকায় মাদক নির্মূল ও অপরাধ দমনে এসএমপির এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান এসএমপির মিডিয়া কর্মকর্তা ও পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

For more information

আরো দেখুন

SYLAWAZ24/05/SabbirMotion