সিলেট ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

সিলেট জালালাবদে ট্রাক চাপায় প্রাণ হারালেন বাদশা

News Room
প্রকাশিত আগস্ট ২৭, ২০২৩, ০১:২০ অপরাহ্ণ
সিলেট জালালাবদে ট্রাক চাপায় প্রাণ হারালেন বাদশা

সিলেট মহানগরীর জালালাবদে ট্রাক চাপায় প্রাণ হারালেন বাদশা মিয়া (২২) নামে এক মটরসাইকেল চালক। রবিবার (২৭ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে জালালাবাদ থানাধীন সুনামগঞ্জ রোডের ধনপুর পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। 
নিহত বাদশা সিলেটের জালালাবাদ থানার নোয়াগাও, শাহপুর এলাকার আনিস আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে জালালাবাদ থানার ধনপুর পয়েন্টে সুনামগঞ্জ থেকে আসা একটি ট্রাকের সাথে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন বাদশা।
জালালাবাদ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম রোকন ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেটভিউকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। ঘটনার পরে থেকে ঘাতক ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল পুলিশের হেফাজতে রয়েছে।