সিলেট ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

প্রশাসনে ব্যাপক রদবদল: সিলেট বিভাগের ১৪ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ

News Room
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৫, ১০:০৫ অপরাহ্ণ
প্রশাসনে ব্যাপক রদবদল: সিলেট বিভাগের ১৪ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ

নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেলেন নতুন ইউএনওরা

 

নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে বড় ধরনের এই রদবদলের ফলে নতুন ইউএনওদের হাতে ক্ষমতাও অর্পণ করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তাঁদের নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮’-এর সেকশন ১৪৪ অনুযায়ী কার্যক্রম পরিচালনার ক্ষমতা অর্পণ করা হলো।


সিলেট বিভাগের ১৪ উপজেলায় নতুন ইউএনও

 

সিলেট বিভাগের যে ১৪টি উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেওয়া হয়েছে, তাদের তালিকা নিম্নরূপ:

জেলাউপজেলানতুন ইউএনও
সিলেটবালগঞ্জমো. মেহেদী হাসান
সিলেটজকিগঞ্জমাসুদুর রহমান
সিলেটকানাইঘাটমো. মেহেদী হাসান শাকিল
সিলেটজৈন্তাপুরমোহাম্মদ গোলাম মোস্তফা
সিলেটগোলাপগঞ্জআবিদা সিফাত
সিলেটবিশ্বনাথউম্মে কুলসুম রুবি
হবিগঞ্জচুনারুঘাটমো. জিয়াউর রহমান
হবিগঞ্জআজমিরীগঞ্জএস. এম. রেজাউল করিম
হবিগঞ্জহবিগঞ্জ সদরফাতেমা তুজ জোহরা সানিয়া
হবিগঞ্জলাখাইসৈয়দ মুরাদ ইসলাম
হবিগঞ্জশায়েস্তাগঞ্জতানিয়া আক্তার
মৌলভীবাজারকমলগঞ্জনাছরিন সুলতানা
মৌলভীবাজারজুড়ীমো. মারুফ দস্তেগীর
সুনামগঞ্জবিশ্বম্ভরপুরআবদুল মতিন খান

যোগদানের সময়সীমা

 

প্রজ্ঞাপনে নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে বদলি হওয়া কর্মস্থলে যোগদান করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে সেদিন বিকেল থেকেই বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।

For more information

আরো দেখুন