সিলেট ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

বিএনপি নেতা বাচ্চুকে বহিষ্কার

News Room
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২৪, ০৭:১৩ অপরাহ্ণ
বিএনপি নেতা বাচ্চুকে বহিষ্কার

আওয়াজ ডেস্ক: সংগঠনবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) রাতে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সংগঠনবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগে ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

 

For more information

আরো দেখুন|