সিলেট পর্ব দিয়ে শুরু হচ্ছে বিপিএল ১২
দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশেষে বিপিএল-এর ১২তম আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। পূর্বের পরিকল্পনা পরিবর্তন করে আগামী ২৬ ডিসেম্বর (শুক্রবার) সিলেট পর্ব দিয়েই শুরু হবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানান, শুরুতে সিলেটে আবাসন সংকট নিয়ে সংশয় থাকায় ঢাকা পর্ব দিয়ে টুর্নামেন্ট শুরুর পরিকল্পনা ছিল। তবে সিলেট হোটেল কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করতে পারায় তারা সিলেট পর্ব দিয়েই টুপিএল শুরুর সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে ২০১৭ সালের আসরটিও সিলেট পর্ব দিয়ে শুরু হয়েছিল।
ম্যাচের ভেন্যু এবং তারিখ
| পর্ব | সময়কাল | ভেন্যু | মোট ম্যাচ |
| প্রথম পর্ব | ২৬ ডিসেম্বর – ৩০ ডিসেম্বর | সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম | ১২টি |
| দ্বিতীয় পর্ব | ৫ জানুয়ারি – ১১ জানুয়ারি | জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম | ৬ দিনের ম্যাচ |
| তৃতীয় পর্ব | ১৫ জানুয়ারি – ১৭ জানুয়ারি | মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম, ঢাকা | ৩ দিনের ম্যাচ |
উদ্বোধনী দিন (২৬ ডিসেম্বর):
পরের দিন (২৭ ডিসেম্বর):
প্লে-অফ ও ফাইনালের সূচি
গ্রুপ পর্বের লড়াই শেষ হবে ১৭ জানুয়ারি। এরপর শুরু হবে শিরোপার দৌড়:
এলিমিনেটর ও কোয়ালিফায়ার ১: ১৯ জানুয়ারি
কোয়ালিফায়ার ২: ২১ জানুয়ারি
ফাইনাল: ২৩ জানুয়ারি সন্ধ্যা ৬টায়।
বিপিএলে অংশগ্রহণকারী ছয়টি ফ্র্যাঞ্চাইজি হলো—ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস।
For more information
আরো দেখুন