সিলেট ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বাংলা প্রেস ক্লাব অফ মিশিগানের সভাপতি সাহেদুল, সম্পাদক সোহেল

News Room
প্রকাশিত মে ২৬, ২০২৫, ০২:২৮ অপরাহ্ণ
বাংলা প্রেস ক্লাব অফ মিশিগানের সভাপতি সাহেদুল, সম্পাদক সোহেল

যুক্তরাষ্ট্রে বাংলা গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘বাংলা প্রেস ক্লাব অফ মিশিগানের এক বছর মেয়াদি কার্যনির্বাহীর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে আমেরিকাভিত্তিক পত্রিকা ঠিকানার প্রতিনিধি সৈয়দ সাহেদুল হক এবং সাধারণ সম্পাদক টিবিএন২৪ টেলিভিশনের প্রতিনিধি তোফায়েল রেজা সোহেল নির্বাচিত হয়েছেন।

কাউন্সিল সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি শামীম আহসান এবং সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক এবং ডিবিসি টিভি ও জাগো নিউজের প্রতিনিধি আশিক রহমান।

নতুন কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এনটিভির সেলিম আহমেদ, জনকণ্ঠের রফিকুন হাসান চৌধুরী তুহিন। এছাড়া যুগ্ম সম্পাদক বাংলাভিশনের সাহেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক সুপ্রভাত মিশিগানের সিনিয়র রিপোর্টার মৃদুল কান্তি সরকার ও কোষাধ্যক্ষ পদে জালালাবাদ পত্রিকার সোলাইমান আল মাহমুদ ও প্রচার সম্পাদক মাহফুজুর রহমান শাহীন।

কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন সাবেক সভাপতি ও দৈনিক খোয়াই সম্পাদক শামীম আহসান, সাবেক সাধারণ সম্পাদক ও আরটিভি প্রতিনিধি কামরুজ্জামান হেলাল, সাবেক সাধারণ সম্পাদক আশিক রহমান, গ্লোবাল টিভির সৈয়দ আসাদূজ্জামান সোহান এবং ফ্রিল্যান্সার দেওয়ান কাওসার। সভায় ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনের অন্যান্য সদস্যরা হলেন- প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সুপ্রভাত মিশিগানের সম্পাদক চিন্ময় আচার্য্য, সাবেক সাধারণ সম্পাদক ও সুপ্রভাত মিশিগানের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, ছড়াকার ও ফ্রিল্যান্সার মুজিবুর রহমান শাহীন এবং দৈনিক সময়ের আলোর তাসনিয়া তাবাস্সুম আলভী।

নবাগত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান  সাপ্তাহিক সিলেটের আওয়াজ পত্রিকার  সম্পাদক ও প্রকাশক , এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার, দৈনিক আমার সংবাদ ও দি ডেইলি পোস্ট পত্রিকার সিলেট ব্যুরো প্রধান ,  সিলেট জেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ,সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) এর কার্যনির্বাহী সদস্য রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল (পিএইচএফ)  । তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, নতুন নেতৃত্ব ক্লাবের কার্যক্রমকে আরও বেগবান এবং কমিউনিটির উন্নয়নে কাজ করবেন। পাশাপাশি দেশের সঙ্গে প্রবাসে বসবাসরত বাংলাদেশি-আমেরিকানদের তথ্য আদান-প্রদানে নিরলসভাবে কাজ চালিয়ে যাবেন।

For more information

আরো দেখুন