স্টাফ রিপোর্টার: মোহাম্মাদ তারেক জাহান চৌধুরী
সিলেট সোসাইটি স্টুডেন্ট ইউনিট গঠনের লক্ষ্যে অদ্য ২৩ আগষ্ট শুক্রবার বিকেলে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।সিলেট সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহফুজ আহমেদ কবিরের পরিচালনায় ৯ সদস্য বিশিষ্ট সিলেট সোসাইটি স্টুডেন্ট ইউনিটের প্রস্ততি কমিটি গঠন করা হয়।আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে নিজ নিজ দায়িত্ব পালনের সময় বেধে দিলে অংশগ্রহণকারী সবাই সহমত প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট সোসাইটি কেন্দ্রীয় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোহাম্মাদ শাহজাহান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জনাব ফিরোজ আহমদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জনাব মাহফুজ আহমদ কবির এবং সিলেট সোসাইটি স্টুডেন্ট ইউনিটের নেতৃবৃন্দ যথাক্রমে:- জুলকার নাইন সাইরাস, মোহাম্মাদ তারেক জাহান চৌধুরী, মোহাম্মাদ তাওহীদ জাহান চৌধুরী, ইমরান হোসেন খাঁন, মোঃ তাহের আহমদ, মোঃ ফারদিন খান তানভীর, আখলাকুজ্জামান লাহিন, মোঃ ছাব্বির হোসেন, রহিম উদ্দিন, মোঃ মেহেদী জাহান চৌধুরী মারজান প্রমুখ।