সিলেট ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে মশাল মিছিল

News Room
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২৫, ১২:০০ অপরাহ্ণ
সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে মশাল মিছিল

আরিফুল হক চৌধুরীকে ‘বহিরাগত’ আখ্যায় বয়কট

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে বয়কটের ঘোষণা দিয়ে মশাল মিছিল করেছে স্থানীয় জনসাধারণ। শুক্রবার রাত ৮টার দিকে গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজারে স্থানীয় লোকজন এই প্রতিবাদী মশাল মিছিল করেন।

মিছিল থেকে অংশগ্রহণকারীরা জানান, সিলেট-৪ আসনের জনগণ সবসময় নিজেদের মধ্য থেকে সংসদ সদস্য নির্বাচিত করার সুযোগ থেকে বঞ্চিত। রাজনৈতিক দলগুলো প্রায়শই ‘বহিরাগত নেতাদের’ এনে এই আসনে মনোনয়ন দেওয়ায়, নির্বাচিত সংসদ সদস্যরা এলাকার প্রতি আন্তরিক থাকেন না। ফলে সিলেট-৪ আসন উন্নয়ন বঞ্চিত থেকেছে।


জনগণের দাবি: স্থানীয় নেতাকে মনোনয়ন

বিক্ষোভকারীরা স্পষ্ট করে জানিয়েছেন, বিএনপি আরিফুল হক চৌধুরীকে মনোনয়ন দিলেও তাঁরা চান স্থানীয় কোনো নেতা যেন ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন। স্থানীয় জনসাধারণের মতামতকে উপেক্ষা করে প্রার্থী দিলে এর ফলাফল নির্বাচনে ইতিবাচক হবে না। তাই তাঁরা আরিফুল হক চৌধুরীকে বয়কট করার ঘোষণা দেন।

এই আসনে স্থানীয় নেতা হিসেবে দীর্ঘদিন ধরে মনোনয়ন প্রত্যাশী হিসেবে কাজ করে যাচ্ছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল হাকিম চৌধুরী। এছাড়া জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিনসহ কয়েকজন নেতাও বিএনপির হাইকমান্ডের কাছে মনোনয়ন চেয়ে আসছেন।

For more information

আরো দেখুন