সিলেট ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেটে বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল’র ‘মার্চ ফর গাজা’ ঘোষণা

News Room
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৫, ০৪:২১ অপরাহ্ণ
সিলেটে বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল’র ‘মার্চ ফর গাজা’ ঘোষণা

বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল সিলেট বিভাগের সর্বস্থরের সাধারণ জনতা ও ছাত্রসমাজের উদ্যোগে ফিলিস্তিনে নিরীহ মুসলিমদের হত্যা, গুমের বিরুদ্ধে এবং নেতানিয়াহুর শাস্তির দাবিতে সিলেট শহরে ‘মার্চ ফর গাজা’ ঘোষণা করা হয়েছে।

বুধবার (০৯ এপ্রিল) এক প্রেসবিজ্ঞপ্তিতে ‘বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল’ সিলেট বিভাগীয়, জেলা ও মহানগর ইউনিট এ কর্মসূচি ঘোষণা করেন।কর্মসূচি হলো- আগামীকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা ৩ টায় সিলেট কোর্ট পয়েন্ট ও বন্দর হইতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার, চৌহাট্টা ‘মার্চ ফর গাজা’ ঘোষণা কর্মসূচি করা হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন- ‘ফিলিস্তিনে নিরীহ মুসলিম ভাই-বোনেদের হত্যা, গুমের বিরুদ্ধে এবং নেতানিয়াহুর শাস্তির সিলেট শহরজুড়ে আমরা ঘোষণা করেছি “মার্চ ফর গাজা” । তাই আসুন আমরা সাধারণ জনতা, ছাত্রসমাজ, যুবসমাজ, আলেমসমাজ সবাই ঐক্যবদ্ধ হয়ে পুণ্যভূমি সিলেটে “মার্চ ফর গাজা” কর্মসূচি সফল করি এবং সিলেট থেকে শুরু হওয়া এই আন্দোলন আন্তর্জাতিক মহলে ছড়িয়ে দেই। উক্ত কর্মসূচিতে আপনারা সবাই দল-মত নির্বিশেষে গণহারে যোগ দিন, সফল করুন।’

For more information

আরো দেখুন