সিলেট , ,

সিলেটে প্রায় দুই কোটি টাকার চোরাই পণ্য জব্দ করে বিজিবি

News Room
প্রকাশিত December 1, 2024, 01:58 PM
সিলেটে প্রায় দুই কোটি টাকার চোরাই পণ্য জব্দ করে বিজিবি

স্টাফ রিপোর্টার: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে এবার প্রায় দুই কোটি টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে। ৪৮ বিজিবি’র জোয়ানরা সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করে।

৪৮ বিজিবি’র অধিনায়কত লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) রবিবার (১ ডিসেম্বর) দুপুরে জানান- তাদের দায়িত্বশীল সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, সংগ্রাম, সোনারহাট, প্রতাপপুর, উৎমা, মিনাটিলা, কালাসাদেক, কালাইরাগ, সোনালীচেলা ও পাথর কোয়ারি বিওপি’র জোয়ানরা অভিযান পরিচালনা করে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ ভারতীয় ক্রিমি, ওষুধ, কাশ্মীরি হিজাব, থ্রী-পিস, চিনি, লবন, গরুর মাংস এবং মাদকদ্রব্য জব্দ করে।

এছাড়া এসব অভিযানে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারত পাচার করতে যাওয়া বিপুল পরিমাণ রসুন ও শিং মাছসহ বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বিজিবি। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৯০ লাখ ১১ হাজার ৩০০ টাকা।

লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) জানান – সীমান্ত এলাকা নিরাপদ রাখতে ও চোরাচালান ঠেকাতে এমন অভিযান অব্যাহত থাকবে।