স্টাফ রিপোর্টার: লালদিঘীরপাড়ে হকার পুনবাসন পাওয়া হকারদের মার্কেটে আগুন এতে প্রায় দশটি দোকান পুড়ে যায়। আশ পাশে থাকা দোকানদার এবং উপস্থিত মানুষেরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পরে ফায়ার সার্ভিস এস আগুন পুরেপুরি নিয়ন্ত্রণে আনে। দশটি দোকানে প্রায় বিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে প্রাথমিক ভাবে জানা যায়।
হকার ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল আহাদ ঘটনা শুনার পর পর মাঠে আসেন এবং তিনি সাংবাদিকদের জানান এরা এমনিতেই দিন আনে দিন খায় ঋণ করে ব্যবসা করছে আসলে এখন তারা পথের ফকির হয়ে গেছে।
হকার নেতা শাহজাহান আহমদ বলেন দশটি দোকানে প্রায় আশি লক্ষ টাকার ক্ষতি হবে আমরা ধারণা করছি। আসলে কি থেকে আগুনের উৎপত্তি হয় তা সঠিক জানা যায় নি। তবে আশ পাশের মানুষ ও ব্যবসায়ী লোকজনের সহযোগিতা ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় বড় ক্ষতি থেকে রক্ষা পেয়েছি আমরা।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও উপস্থিত প্রত্যক্ষ দর্শীরা বলছেন বিদুৎতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।