সিলেট ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

ঈদে সিলেটের পর্যটন স্পটে কঠোর নিরাপত্তা, জাফলং–বিছনাকান্দিতে বিশেষ নজরদারি

News Room
প্রকাশিত মার্চ ১৬, ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ণ
ঈদে সিলেটের পর্যটন স্পটে কঠোর নিরাপত্তা, জাফলং–বিছনাকান্দিতে বিশেষ নজরদারি

ঈদে সিলেটের পর্যটন স্পটে কঠোর নিরাপত্তা, জাফলং–বিছনাকান্দিতে বিশেষ নজরদারি , ছবি - আবু খায়ের ঈমানী

আবু খায়ের ঈমানী

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ট্যুরিস্ট পুলিশ। সাম্প্রতিক সময়ে কিছু পর্যটন স্পটে ছিনতাই, চুরি ও অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা বাড়ায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, দেশের ৩৩ জেলার ১০৭টি গুরুত্বপূর্ণ স্পটকে বিশেষ অগ্রাধিকার দিয়ে প্রায় দেড় হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হবে, যার মধ্যে সিলেট বিভাগের পর্যটন এলাকাগুলো শীর্ষে রয়েছে। প্রতি বছরের মতো এবারও জাফলং, বিছানাকান্দি, সাদাপাথর ও রাতারগুল সোয়াম্প ফরেস্টসহ সিলেটের বিভিন্ন স্থানে পর্যটকের ঢল নামার সম্ভাবনা থাকায় পুলিশ প্যাট্রোলিং, মোবাইল টিম ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। একই সাথে এসব প্রধান স্পটগুলোকে ঘিরে সরকারের একটি মাস্টারপ্ল্যান বাস্তবায়নের কাজও চলমান রয়েছে।

 ঈদে সিলেটের পর্যটন স্পটে কঠোর নিরাপত্তা, জাফলং–বিছনাকান্দিতে বিশেষ নজরদারি , ছবি - আবু খায়ের ঈমানী

ঈদে সিলেটের পর্যটন স্পটে কঠোর নিরাপত্তা, জাফলং–বিছনাকান্দিতে বিশেষ নজরদারি , ছবি – আবু খায়ের ঈমানী

সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি তেলের সংকটে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কিছুটা কমলেও সাত দিনের ছুটিতে সিলেটে রেকর্ড সংখ্যক পর্যটক সমাগম হতে পারে। পর্যটকদের নিরাপত্তা ও ভ্রমণ নির্বিঘ্ন করতে ইতোমধ্যে ২০ দফা নির্দেশনা জারি করা হয়েছে। এর মধ্যে পর্যটন এলাকায় ওয়াচ টাওয়ার ও হেল্পডেস্ক স্থাপন, ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম পরিচালনা এবং নদী ও সৈকত এলাকায় উদ্ধারকারী টিম ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখার বিষয়টি উল্লেখযোগ্য। পানিতে গোসলের সময় দুর্ঘটনা এড়াতে হ্যান্ডমাইকে সতর্কবার্তা প্রচার এবং ইভটিজিং ও হকারদের উৎপাত বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। যদিও জনবল ও সরঞ্জাম সংকটের কারণে কিছুটা চ্যালেঞ্জ রয়েছে, তবুও পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও থানা পুলিশের সঙ্গে সমন্বয় জোরদার করা হয়েছে। সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে আসা দর্শনার্থীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে প্রশাসন এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

 ঈদে সিলেটের পর্যটন স্পটে কঠোর নিরাপত্তা, জাফলং–বিছনাকান্দিতে বিশেষ নজরদারি , ছবি - আবু খায়ের ঈমানী

ঈদে সিলেটের পর্যটন স্পটে কঠোর নিরাপত্তা, জাফলং–বিছনাকান্দিতে বিশেষ নজরদারি , ছবি – আবু খায়ের ঈমানী