সিলেট , ,

সাকিবকে দেশে নিরাপত্তা দিতে পারবে না বিসিবি

Tareq Chowdhury
প্রকাশিত September 26, 2024, 11:46 PM
সাকিবকে দেশে নিরাপত্তা দিতে পারবে না বিসিবি

স্টাফ রিপোর্টার: মোহাম্মাদ তারেক জাহান চৌধুরী

আজ দুপুরেই সাকিব আল হাসান বলেছিলেন, আগামী মাসে মিরপুরে শেষ টেস্ট খেলতে চান। তিনি দেশে ফেরার পর যেন নিরাপদ বোধ করেন এ বিষয়ে বিসিবির সঙ্গে তার কথা হচ্ছে। তবে সাকিবের দেশে ফেরা ও তার নিরাপত্তা নিয়ে বিসিবি কিছু করতে পারবে না জানিয়েছে।

আজ বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘সাকিবের দেশে ফিরা ও নিরাপত্তা দেয়ার বিষয়টি বিসিবি কিছু করতে পারবে না।। এটা দেশের আইনের বিষয়।’

তিনি আরও বলেন, ‘সাকিবের মামলার বিষয়ে বিসিবির কিছু করা নাই। শেষ টেস্ট খলতে হলে তাকেই দেশে ফিরার ব্যবস্থা নিজেরই করতে হবে। আমি কোনো এজেন্সি না, পুলিশ বা র‍্যাবও না। সরকারের তরফ থেকে নিরাপত্তার বিষয়টি আসতে হবে। এই মুহূর্তে বোর্ড থেকে এ বিষয়ে কিছু বলা সম্ভব না। বোর্ড ব্যক্তিগতভাবে কাউকে নিরাপত্তা দিতে পারবে না।’

সূত্র: মানবজমিন