সিলেট ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

সিলেটে বিচার বিভাগের কর্মচারীদের দুই দ ফা দাবীতে অ ব স্থা ন কর্মসূচী

News Room
প্রকাশিত ডিসেম্বর ৪, ২০২৪, ০২:২৯ অপরাহ্ণ
সিলেটে বিচার বিভাগের কর্মচারীদের দুই দ ফা দাবীতে অ ব স্থা ন কর্মসূচী

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ২ দফা দাবী সংবলিত ব্যানারসহ মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলার বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের উদ্যোগে অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় সিলেট জেলা জজ আদালত ভবনের সামনে এ অবস্থান কর্মসূচী পালন করা হয়।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মো. সাইফুল ইসলাম, সিলেট জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় উপদেষ্টা মো. খাইরুল ইসলাম।

এছাড়াও অবস্থান কর্মসূচীতে প্রায় দুই শতাধিক কর্মচারীগণ উপস্থিত ছিলেন এবং উক্ত কর্মসূচীতে একাত্মতা পোষন কনে। এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত বিচার বিভাগে কর্মরত কর্মচারীগন তাদের দাবী-দাওয়া আদায়ের জন্য সরকারের বিভিন্ন দপ্তরে দৌঁড়ঝাপ, চেষ্টা তদবির করেও কোন আশানুরূপ ফল না পাওয়ায় সারা দেশে বিচার বিভাগের কর্মচারীদের মধ্যে ক্ষোভ নিরাজ করছে। বিচার বিভাগে কর্মচারীগন বর্তমান সরকারের নিকট তাদের উল্লেখিত ২ দফা দাবী দ্রুত বাস্তবায়নের জন্য বক্তারা জোর দাবী জানান।

২ দফা দাবী হলো- (১) বিচার বিভাগের জন্য সুপ্রীম কোর্টের অধীনে পৃথক সচিবালয় করতঃ অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা-কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মকর্তা-কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান করা। (২) বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের অধীনে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা-কর্মচারীগণের নিয়োগ, বিদ্যমান ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন করা।