সিলেট ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

জাফলং চা বাগানে সেনাবাহিনীর অভিযানে নগত অর্থ ও বিদেশি মদসহ যুবক আটক

News Room
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৩:২৮ অপরাহ্ণ
জাফলং চা বাগানে সেনাবাহিনীর অভিযানে নগত অর্থ ও বিদেশি মদসহ যুবক আটক

জৈন্তাপুর প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনীর ইনফেনট্রি রেজিমেন্ট ২৭বীর ইউনিটের অভিযানে নগদ টাকা, ভারতীয় মদ ও চা পাতা সহ বিভাস ছত্রী (৩২) নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনীর টহলটিম। তিনি গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং গ্রামের মৃত প্রমথ ছত্রীর ছেলে।

জৈন্তাপুর দরবস্ত সেনাক্যাম্প সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোররাতে সেনাবাহিনীর ইনফেনট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের একটি টহলটিম জাফলং চা বাগান এলাকায় টহল দিচ্ছিলো। এ সময় টহলটিমে নেতৃত্বদানকারী ২৭ বীর ইউনিটের ক্যাপ্টেন সাদ বিন এমদাদের নেতৃত্বে ওয়ারেন্ট অফিসার তাইজুল ইসলাম সহ সঙ্গীয় সেনা টহলটিম চা বাগান এলাকায় অভিযান চালিয়ে বিভাস ছত্রীকে আটক করে।

এ সময় আটক হওয়া ব্যাক্তির সাথে থাকা ৮৯ বোতল বিভিন্ন ব্রান্ডের বিদেশি মদ,২৩৪ কেজি ভারতীয় চা পাতা ও নগত চার লক্ষ সাতান্ন হাজার টাকা উদ্ধার করে সেনাবাহিনী। পরবর্তীতে আটককৃত ব্যাক্তিকে বিদেশি মদ, চা পাতা ও নগত অর্থ সহ গোয়াইনঘাট থানা পুলিশের নিকট হস্তান্তর করে সেনাবাহিনী।

গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে।

অভিযানে নেতৃত্বদানকারী ক্যাপ্টেন সাদ্ বিন এমদাদ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, সংশ্লিষ্ট এলাকায় মানুষের জানমালের সুরক্ষা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাটহল অব্যাহত থাকবে বলে তিনি জানান।