সিলেট , ,

প্যারিসে দ্বিতীয় আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত

News Room
প্রকাশিত November 7, 2026, 03:25 PM
প্যারিসে দ্বিতীয় আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত

ফ্রাস প্রতিনিধি : ফ্রান্সের রাজধানী প্যারিসে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় ‘প্যারিস টাইমস আন্তর্জাতিক বইমেলা ২০২৬’। এতে ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশ ও বাংলাদেশ থেকে লেখক, কবি ও সংস্কৃতিকর্মীরা অংশ নেন।

বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধন করেন প্যারিস টাইমসের স্বত্বাধিকারী কাজী এনায়েত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন লেখক হাসানুজ্জামান রিপন ও । প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা এনামুল হক।

সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতি হিসেবে আটজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি সাতজন লেখকের নতুন বইয়ের মোড়ক উন্মোচন, কবিতা পাঠ, সংগীত পরিবেশনা এবং শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মেলায় বিভিন্ন প্রকাশনা ও প্রতিষ্ঠানের স্টল অংশ নেয়। আয়োজকরা জানান, প্রবাসে বাংলা ভাষা ও সাহিত্যচর্চার প্রসার এবং নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য।

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গান পরিবেশন এবং সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

কাওছার আদিল চৌধুরী