সিলেট ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রাত সাড়ে ৯টায় বন্ধ সব বাণিজ্যিক প্রতিষ্ঠান, জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি

News Room
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ণ
রাত সাড়ে ৯টায় বন্ধ সব বাণিজ্যিক প্রতিষ্ঠান, জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি

জেলা প্রশাসকের কঠোর আদেশ: এটি সরকারি আদেশ বলে গণ্য

সিলেট মহানগরীতে রাত সাড়ে ৯টার পর সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে এবার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক সারওয়ার আলম। তিনি নির্দেশ দিয়েছেন যে, এই আদেশটি সরকারি আদেশ বলে গণ্য হবে এবং আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রবিবার (৭ ডিসেম্বর) ০৫..৪৬.৯১০০.০১৪.০৬.০০৪.২২. স্মারকে এই আদেশ দেওয়া হয়।


নির্দেশনার মূল কারণসমূহ

জেলা প্রশাসকের আদেশে উল্লেখ করা হয়, এই সিদ্ধান্ত গ্রহণের প্রধান কারণগুলো হলো:

  • সিলেট শহরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা

  • বিদ্যুতের লোডশেডিং কমানো

  • ছাত্র-ছাত্রীদের পড়ালেখায় মনোযোগ বৃদ্ধি

  • মাদকাসক্তি নিয়ন্ত্রণঅপরাধমূলক কর্মকাণ্ড হ্রাস

নির্দেশনা অনুযায়ী, ৭ ডিসেম্বর রাত সাড়ে ৯টা থেকে হাসপাতাল, ফার্মেসি, আবাসিক হোটেল, খাবার রেস্তোরাঁ ও মিষ্টির দোকান ব্যতীত অন্য সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে।


অবৈধ পার্কিং নিয়ে যৌথ কঠোরতা

এর আগে গত ১ ডিসেম্বর পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকেও একই সিদ্ধান্ত নেওয়া হয়, যা ৭ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে।

এসএমপি ও জেলা প্রশাসনের যৌথ সিদ্ধান্তে আরও বলা হয়েছে, যেসব মার্কেট ও শপিং মলের নকশায় পার্কিং সুবিধা রাখা হলেও তা দখল করে দোকান বা অন্যান্য স্থাপনা গড়ে তোলা হয়েছে—এসব অবৈধ স্থাপনা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অপসারণ করে নির্ধারিত পার্কিং এলাকা উন্মুক্ত রাখতে হবে।

For more information

আরো দেখুন