সিলেট ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

সিলেটকে সন্ত্রাস ও ভূমিদস্যুমুক্ত করার অঙ্গীকার মাওলানা হাবিবুর রহমানের

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
সিলেটকে সন্ত্রাস ও ভূমিদস্যুমুক্ত করার অঙ্গীকার মাওলানা হাবিবুর রহমানের

নিজস্ব প্রতিবেদক, সিলেট | ৯ ফেব্রুয়ারি ২০২৬

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, সিলেটবাসী আর সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি দেখতে চায় না। সোমবার দুপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত এক বিশাল প্রচার মিছিল পরবর্তী সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

সেবক হিসেবে পাশে থাকার প্রতিশ্রুতি: মাওলানা হাবিবুর রহমান ভোটারদের উদ্দেশে বলেন, “ভোট আপনাদের একটি পবিত্র আমানত। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তবে আমি শাসক নয়, আপনাদের সেবক হিসেবে সর্বদা পাশে থাকবো। আমি সংসদে যেতে পারলে সিলেটকে সন্ত্রাস, চাঁদাবাজ এবং ভূমিদস্যুমুক্ত করব ইনশাআল্লাহ।”

ষড়যন্ত্র ও ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ: সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট মহানগর ছাত্রশিবিরের সভাপতি শাহীন আহমদ। তিনি অভিযোগ করে বলেন, “দাঁড়িপাল্লার গণজোয়ার দেখে প্রতিপক্ষ ষড়যন্ত্রে মেতে উঠেছে। একজন বয়োবৃদ্ধ আলেমের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। এমনকি ৪০০ গজের মধ্যে মোবাইল নিষিদ্ধ করে নতুন করে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর পায়তারা চলছে।” তিনি ভোটারদের সকল ষড়যন্ত্র মোকাবিলা করে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।

দিনভর গণসংযোগ: এর আগে সোমবার সকালে মাওলানা হাবিবুর রহমান নগরীর লামাবাজার ও তালতলা এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। বাদ জোহর কোর্ট পয়েন্ট এলাকায় ব্যবসায়ীদের আয়োজিত গণসংযোগেও তিনি অংশগ্রহণ করেন। প্রতিটি এলাকাতেই ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

প্রচার মিছিলে ছাত্রশিবিরের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে গিয়ে শেষ হয়।

For more information

আরো দেখুন