সিলেট ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

ধানের শীষের সমর্থনে সিলেটে স্মরণকালের বৃহৎ গণমিছিল ক্ষমতা নয়, মানুষের পাশে থাকতে এসেছি: খন্দকার মুক্তাদির

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১২:১১ পূর্বাহ্ণ
ধানের শীষের সমর্থনে সিলেটে স্মরণকালের বৃহৎ গণমিছিল  ক্ষমতা নয়, মানুষের পাশে থাকতে এসেছি: খন্দকার মুক্তাদির

ক্ষমতা নয়, মানুষের পাশে থাকতে এসেছি: খন্দকার মুক্তাদির- ছবিঃ আবু খায়ের ঈমানী

আবু খায়ের ঈমানী :জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের শেষ দিনের গণমিছিল সিলেট নগরীতে স্মরণকালের অন্যতম বৃহৎ রাজনৈতিক সমাবেশে রূপ নেয়। হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে নগরীর কয়েক কিলোমিটার এলাকা জুড়ে এই গণমিছিল অনুষ্ঠিত হয়।

সবার আগে বাংলাদেশ-বিএনপি

সবার আগে বাংলাদেশ,বিএনপি – ছবিঃ আবু খায়ের ঈমানী

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় আলিয়া মাদরাসা মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়। খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন—ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিক দল ও মহিলা দলের নেতাকর্মীরা এতে অংশ নেন। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি মিছিলকে আরও প্রাণবন্ত করে তোলে।

যোহরের পর থেকেই নগরীর বিভিন্ন পাড়া-মহল্লা ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল আলিয়া মাদরাসা মাঠে এসে জমায়েত হতে থাকে। বিকাল গড়ানোর সঙ্গে সঙ্গে মাঠটি লোকারণ্য হয়ে ওঠে এবং ধানের শীষের পক্ষে স্লোগানে মুখরিত হয় এলাকা।

গণমিছিলটি আলিয়া মাদরাসা মাঠ থেকে চৌহাট্টা, জিন্দাবাজার, কোর্ট পয়েন্ট, বন্দরবাজার, নাইওরপুল, সোবহানীঘাট হয়ে উপশহর পয়েন্টে গিয়ে শেষ হয়। পথে পথে নগরবাসী দোকানপাট ও বাসা-বাড়ি থেকে বেরিয়ে এসে হাত নেড়ে ও হাততালি দিয়ে প্রার্থীকে শুভেচ্ছা জানান। বিপুল জনসমাগমের কারণে মিছিলটি গন্তব্যে পৌঁছাতে প্রায় আড়াই ঘণ্টারও বেশি সময় লাগে।

সবার আগে বাংলাদেশ-বিএনপি

ছবিঃ আবু খায়ের ঈমানী

মিছিল শেষে বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন,
“এই গণমিছিল শুধু একটি নির্বাচনী কর্মসূচি নয়, এটি সিলেটবাসীর অধিকার ফিরে পাওয়ার আন্দোলনের শক্ত বার্তা। আমি ক্ষমতা চাইতে আসিনি, মানুষের পাশে থাকতে এসেছি।”

তিনি বলেন, “দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ অবহেলা ও বঞ্চনার শিকার। উন্নয়নের নামে লোক দেখানো কাজ হয়েছে। এবার মানুষ সত্য, ন্যায় ও গণতন্ত্রের পক্ষে রায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”

ধানের শীষ প্রসঙ্গে তিনি বলেন, “ধানের শীষ শুধু একটি প্রতীক নয়; এটি মানুষের আশা, সংগ্রাম ও অধিকার আদায়ের প্রতীক। ১২ ফেব্রুয়ারি ভয় ও লোভকে উপেক্ষা করে নিজের ভোট নিজে দেওয়ার দিন।”

সমাবেশে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সাবেক সভাপতি নাসিম হোসাইন, জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ

For more information

আরো দেখুন