সিলেট ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

আম্বরখানায় খন্দকার মুক্তাদিরের পক্ষে জাসাসের গণসংযোগ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ণ
আম্বরখানায় খন্দকার মুক্তাদিরের পক্ষে জাসাসের গণসংযোগ

তারেক জাহান চৌঃ, সিলেট | 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে নগরীর আম্বরখানা এলাকায় বিশাল জনসংযোগ ও প্রচারণা চালিয়েছে সিলেট মহানগর জাসাস। প্রচারণাকালে নেতৃবৃন্দ লিফলেট বিতরণের মাধ্যমে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তোলেন।

শীর্ষ নেতাদের অংশগ্রহণ: গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের কৃতি সন্তান ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস জাতীয় নির্বাহী কমিটির আহ্বায়ক ও বিএনপি নেতা হেলাল খান। এ সময় তাঁরা ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে খন্দকার মুক্তাদিরকে বিজয়ী করার আহ্বান জানান।

অন্যান্য উপস্থিতিবৃন্দ: প্রচারণা অভিযানে আরও অংশ নেন জুলাই যুদ্ধে আহত সম্মুখ যোদ্ধা ও জাসাসের কেন্দ্রীয় সমন্বয়ক শিহাব খান, বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদির শামসু, জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন রানু এবং সিলেট মহানগর জাসাসের প্রচার উপ-কমিটির আহ্বায়ক সিরাজুল ইসলাম।

মোহাম্মদ শাহজাহান চৌধুরীর  সার্বিক ব্যবস্থাপনায় কর্মসূচিতে মহানগর জাসাসের যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমদসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

For more information

আরো দেখুন