নিজস্ব প্রতিবেদক, সিলেটের আওয়াজ ২৪:
সিলেট বিমানবন্দর সড়কে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার (ইজিবাইক) মুখোমুখি সংঘর্ষে মা ও তাঁর কোলের শিশুকন্যা নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বিমানবন্দর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা বিমানবন্দর থানাধীন লালবাগ এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় একটি যাত্রীবাহী ইজিবাইকযোগে যাচ্ছিলেন ওই নারী ও তাঁর শিশুসন্তান। পথিমধ্যে দ্রুতগতির একটি বাস (সিলেট-জ ১১-০৫৮৯) ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা মা ও শিশু গুরুতর রক্তাক্ত জখম হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর পথেই অতিরিক্ত রক্তক্ষরণে তাঁদের মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁদের পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক বাসটিকে আটক করেছে। ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
For more information
আরো দেখুন